স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা। ৮ অক্টোবর ; ১৭ বছরের নাবালিকাকে অপহরণের চেষ্টা বলে অভিযোগ
রাজস্থানের এক শ্রমিকের বিরুদ্ধে। নাবালিকা নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অভিযুক্তের
হাত থেকে নিজেকে রক্ষা করলেন। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলেও পুলিশের চূড়ান্ত
গাফিলতি সামনে এসেছে।থানা থেকে সাতশো মিটার দূরে ঘটনাস্থলে যেতে পুলিশের এক ঘন্টারও
বেশি সময় লেগে বলে অভিযোগ। ঘটনা কৈলাসহরের গোবিন্দপুরের স্পোর্টস অফিস সংলগ্ন এলাকায়।
কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় স্পোর্টস অফিস সংলগ্ন এলাকা দিয়ে সতেরো বছরের মেয়ে নাবালিকা
মামার বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার সময় এই ঘটনা।
মেয়েটি স্পোর্টস অফিস
সংলগ্ন এলাকায় আসা মাত্রই পিছন থেকে এক যুবক নাবালিকার মুখ চেপে ধরে অপহরণ করে নিয়ে
যাবার চেষ্টা করে। তখন নাবালিকা মেয়েটি অভিযুক্ত যুবকের হাতে কামড় দিলে ঘটনাস্থল
থেকে পালিয়ে যায় অভিযুক্ত। নাবালিকার চিৎকার শুনে এলাকার মানুষজন ঘটনাস্থলে আসতেই
যুবকটি পালিয়ে গিয়ে স্পোর্টস অফিস সংলগ্ন নবনির্মিত ইন্ডোর স্টেডিয়ামের ভিতর চলে যায়।
সেইসাথে নাবালিকা সহ এলাকার মানুষজনও যুবকটির পিছনে দৌড়ে গিয়ে ইন্ডোর স্টেডিয়ামের
ভিতরে গিয়ে যুবকটিকে ধরে কিছু উত্তমমধ্যম দেয়।
রাত সোয়া দশটা নাগাদ
এলাকার মানুষজন কৈলাসহর মহিলা থানায় ফোন করে জানায়। পুলিশ ঘটনাস্থলে আসতে দেরী করায়
এলাকার মানুষজন বার বার পুলিশকে ফোন করে। অথচ, কৈলাসহর মহিলা থানা থেকে ঘটনাস্থলের
দূরত্ব হবে সাতশো মিটারের থেকেও কম। অবশেষে প্রায় এক ঘন্টারও বেশি সময়ের পর রাত্র এগারোটা
চল্লিশ মিনিটে কৈলাসহর মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবককে আটক করে থানায় আসে
এবং নাবালিকার পরিবার থানায় এসে লিখিত অভিযোগ করেন। এখন দেখার বিষয় তদন্তে কি বের
হয়ে আসে। যুবকের বিরুদ্ধে তোলা অভিযোগের সততা রয়েছে কিনা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান