স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১১ অক্টোবর : মরু নদী থেকে উদ্ধার হল অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। মৃতদেহটি উদ্ধার হয়েছে সাব্রুম থানার অন্তর্গত মনুঘাট ব্রিজের নিচে নদীতে। রবিবার এলাকাবাসী মৃতদেহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় পুলিশ প্রশাসনকে।
ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। তবে সূত্রের খবর একজন নিখোঁজের খবর রয়েছে প্রশাসনের কাছে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। খবর লেখা পর্যন্ত মৃতদেহ সনাক্ত করা যায়নি। মৃতদেহ উদ্ধার গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান