Thursday, September 24, 2026
বাড়ি জাতীয় ধর্মঘটের আগে রবিবার খোলা থাকবে সরকারি ব্যাংক

ধর্মঘটের আগে রবিবার খোলা থাকবে সরকারি ব্যাংক

ধর্মঘটের আগে রবিবার খোলা থাকবে সরকারি ব্যাংক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর : দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘটের আগে সাধারণ মানুষের ব্যাংকিং পরিষেবায় যাতে সমস্যা না হয়, সে জন্য রবিবার, ২৭ সেপ্টেম্বর সরকারি ব্যাংকগুলি খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সমস্ত ব্যাংক শাখা, অফিস, ATM-linked branch এবং Currency Chest-কে ২৭ সেপ্টেম্বর রবিবার স্বাভাবিকভাবে চালু রাখার অনুমোদন দিয়েছে।

অর্থ মন্ত্রক জানিয়েছে, সমস্ত সরকারি ব্যাংক ও Regional Rural Bank রবিবার স্বাভাবিকভাবে কাজ করবে।

United Forum of Bank Unions (UFBU) ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। ব্যাংক কর্মীদের পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু এবং Performance Linked Incentive (PLI) প্রকল্প প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি।

বর্তমানে মাসে দুটি শনিবার ব্যাংক বন্ধ থাকে। কর্মী সংগঠনগুলি বাকি দুটি শনিবারও ছুটি দেওয়ার দাবি জানিয়েছে।

সরকার ও ব্যাংক কর্তৃপক্ষ ধর্মঘট স্থগিত করার জন্য কর্মী সংগঠনগুলির কাছে আবেদন করেছে।

অর্থ মন্ত্রক জানিয়েছে, কর্মীদের অন্যতম প্রধান দাবি PLI প্রকল্প নিয়ে সরকার ইতিমধ্যে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha