স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৫ নভেম্বর : প্রশাসন ঘুমে, থাবা বসিয়েছে ডেঙ্গু। জানা যায়, গত কয়েকদিনে ডেঙ্গু জ্বর ভয়াবহ রূপ ধারন করেছে চড়িলামের আড়ালিয়া ও খামার বাড়ি এলাকায়। এলাকার অধিকাংশ বাড়ির লোকজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে আবার বিনা চিকিৎসায় ঘরের মধ্যে কাতরাচ্ছে।
এলাকার বাসিন্দারা জানান ইতিমধ্যে এলাকার বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাপানিয়া, জিবি এমনকি বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন। ঘরে ঘরে মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। মানুষের রুটি রুজি বন্ধ হয়ে গেছে। এলাকার বাসিন্দারা স্বাস্থ্য দপ্তরের নিকট দাবি জানান অতিদ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক স্বাস্থ্য দপ্তর। এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীদের। তবে দাবি উঠেছে অবিলম্বে এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যশিবির করে ডেঙ্গু শনাক্ত করার জন্য। না হলে ভয়াবহ রূপ ধারণ করতে পারে ডেঙ্গু। ইতিমধ্যে চোখ রাঙাতে শুরু করেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান