Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য গোমতী জেলার কাজকর্ম নিয়ে বৈঠক করলেন সাংসদ

গোমতী জেলার কাজকর্ম নিয়ে বৈঠক করলেন সাংসদ

গোমতী জেলার কাজকর্ম নিয়ে বৈঠক করলেন সাংসদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ আগস্ট : গোমতী জেলার সরকারি কাজের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উদয়পুর সার্কিট হাউসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জেলা উন্নয়ন সমন্বয় পর্যবেক্ষণ কমিটির এই বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ তথা গোমতী জেলা দিশা কমিটির সহ-সভাপতি কৃতি সিং দেববর্মা।

উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের, বিভিন্ন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। বৈঠকের শুরুতেই গোমতী জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান পরিস্থিতি, কাজের অগ্রগতি এবং সাধারণ মানুষের জন্য চালু থাকা সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাদের নিজ বিভাগের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তুলে ধরা হয়। বৈঠকে বিশেষভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প যেমন গ্রামীণ উন্নয়ন, জনকল্যাণমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নেওয়া বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। পাশাপাশি প্রকল্পগুলির সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, সে বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha