Thursday, August 20, 2026
বাড়ি রাজ্য জিবি-অভয়নগর সড়ক অবরোধ করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা প্রতিবাদে সামিল হয়

জিবি-অভয়নগর সড়ক অবরোধ করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা প্রতিবাদে সামিল হয়

জিবি-অভয়নগর সড়ক অবরোধ করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা প্রতিবাদে সামিল হয়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২০ আগস্ট : আন্দোলন ক্রমশ তেজী করছে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের নিয়মিতকরণ করা, অবসরকালীন পেনশনারদের ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন প্রদান করা, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের সুদ সমেত গ্র্যাচুয়িটি প্রদান করা, দূর্গা পূজার বোনাস দশ হাজার টাকা প্রদান করা সহ ১০ দফা দাবিতে বৃহস্পতিবার জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা ঐক্য মঞ্চের।

মূলত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের বিভিন্ন দাবিকে সামনে রেখে এইদিন তারা অভয়নগরস্থিত সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের সামনে সড়ক অবরোধে বসে। সংগঠনের সম্পাদিকা জানান তাদের একাধিক দাবির মধ্যে নীয়মিতকরন, সমকাজে সমবেতন গ্রেচুইটি প্রদান, এই তিনটি দাবি পূরণ করতেই হবে। পাশাপাশি বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে তাদের ফিডিং বিল দিতে হবে। দপ্তর তাদেরকে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে। তাই এখন আর মৌখিক ভাবে প্রতিশ্রুতি দিয়েছে। তাই এখন আর মৌখিক প্রতিশ্রুতি দিলে কাজ হবে না। লিখিত ভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে। নাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান এদিন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha