Thursday, September 24, 2026
বাড়ি রাজ্য গানের অনুষ্ঠানে গিয়ে আক্রান্ত যুবক, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না বলে অভিযোগ

গানের অনুষ্ঠানে গিয়ে আক্রান্ত যুবক, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না বলে অভিযোগ

গানের অনুষ্ঠানে গিয়ে আক্রান্ত যুবক, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করছে না বলে অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর :গানের অনুষ্ঠানে রাস্তায় ফেলে ছেলেকে পেটায় দুষ্কৃতিরা। অভিযোগ, ঘটনার তিনদিন পরেও অভিযুক্তদের গ্রেফতার করছে না কৈলাশহর থানার পুলিশ। জানা যায়, গত কুড়ি সেপ্টেম্বর রাতে গনেশ পূজা উপলক্ষে কৈলাসহর শহরের মূল রাজপথের নেতাজী কর্নারে গানের অনুষ্ঠান চলছিল। সেই গানের অনুষ্ঠান দেখতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিলো।

ঠিক একই ভাবে গোবিন্দপুর এলাকার বাসিন্দা অমিত সরকার গিয়েছিলেন। কিন্তু কোন এক বিষয়কে কেন্দ্র করে প্রকাশ্য বাজারে গানের অনুষ্ঠান চলাকালীন সময়ে কতিপয় যুবক হঠাৎ করে অমিত সরকারকে মারধোর শুরু করে। মারধোর করে অমিত সরকারকে রক্তাক্ত করে মাটিতে ফেলে পালিয়ে যায় যুবকরা। পরবর্তী সময়ে অমিতকে চিকিৎসার জন্য শহরের আর.জি.এম হাসপাতালে নিয়ে যাওয়ার পর অমিতের অবস্থা সংকট জনক হওয়ায় অমিতকে ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করা হলে অমিতের পরিবারের সদস্যরা অমিতকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। অমিত বর্তমানে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে, অমিতের শারিরীক অবস্থা সংকট মুক্ত না হওয়ায় জেলা হাসপাতালের চিকিৎসকরা অমিতকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করে দেন বলে অমিতের মা বিল্ব রানী সরকার জানান। অমিতের মা বিল্ব রানী সরকার এও জানান যে, অমিতকে এতটাই মারধোর করা হয়েছে যে, অমিতের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এবং অমিতের বুকে প্রচন্ড আঘাত করা হয়েছে। ঘটনার পর তিনি নিজে কৈলাসহর থানায় লিখিত ভাবে অভিযোগ করলেও তিনদিন অতিক্রান্ত হয়ে গেছে পুলিশ মামলাটি রেজিষ্ট্রি করেনি। এমনকি, কৈলাসহর থানার পুলিশ লিখিত অভিযোগ পাবার পর আজ অব্দি একবারের জন্যও পুলিশ হাসপাতালে গিয়ে অমিতের খোঁজ খবরও নেয়নি বলে বিল্ব রানী সরকার জানান।

 বিল্ব দেবী জানান, তার ছেলেকে যারা মারধোর করেছে তাদের চিহ্নিত করে তাদের নামধাম দিয়ে কৈলাসহর থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ তাদেরকে গ্রেফতারও করেনি। এমনকি পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বাড়িতেও যায় নি কিংবা থানায়ও ডাকেনি। উল্টো, আক্রমণ কারীরা মামলা প্রত্যাহার করার জন্য তাদেরকে হুমকি দিচ্ছে বলে জানান বিল্ব রানী সরকার। অন্যদিকে, অসহায় মা টাকার অভাবে ছেলেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যেতে পারছেন না বলেও জানান।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha