স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯
অক্টোবর : ন্যূনতম
মজুরির দাবিতে আন্দোলনে
নামল স্কুল কম্পিউটার
শিক্ষকরা। হুশিয়ারি
দিলেন গণ ইস্তফার।
ন্যূনতম মজুরি প্রদান,
স্কুলে কম্পিউটার
শিক্ষার সুষ্ঠ বাস্তবায়ন
এবং শিক্ষক শিক্ষা
কর্মীদের ন্যায্য
অধিকার নিশ্চিত
করার দাবিতে শিক্ষা
দপ্তরের দ্বারস্থ
হল অল ত্রিপুরা
স্কুল কম্পিউটার
শিক্ষক সংঘ।
বৃহস্পতিবার
আগরতলা প্রেস ক্লাবের
সামনে জমায়েত
হয়ে স্মারকলিপি
প্রদানের উদ্দেশ্যে
রাজপথে নামেন সংগঠনের
সদস্যরা। দাবি পূরণ
না হলে আগামী
সপ্তাহ থেকে জেলা
ভিত্তিক আন্দোলনে
নামার হুঁশিয়ারি
দিয়েছেন তারা। পাশাপাশি,
সমস্যার সমাধান না
হলে আগামী ১০
নভেম্বরের পর গণ
ইস্তফার হুশিয়ারি
দেন তারা। তারা
আরো বলেন, থার্ড
পার্টি এজেন্সির
মাধ্যমে তাদের পরিচালনা
করা হচ্ছে। দুর্গাপূজার
বোনাস পর্যন্ত
তাদের দেওয়া হয়
না। এখন পর্যন্ত
৩০ শতাংশ বিদ্যালয়ে
ইনফ্রাস্ট্রাকচার গড়ে তুলতে
ব্যর্থ। তাই আন্দোলনের
নেমে তারা ন্যায্য
দাবি করেছেন বলে
সংবাদ মাধ্যমের
কাছে জানান।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান