Thursday, October 8, 2026
বাড়ি রাজ্য কালো কাপড় পরিধান করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শহরে শক্তি প্রদর্শন করল জেলা কংগ্রেস

কালো কাপড় পরিধান করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শহরে শক্তি প্রদর্শন করল জেলা কংগ্রেস

কালো কাপড় পরিধান করে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শহরে শক্তি প্রদর্শন করল জেলা কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক,  আগরতলা। ৮ অক্টোবর ; দেশের মুখ্য নির্বাচন কমিশনার দেশদ্রোহী! এই অভিযোগ হাতিয়ার করে আন্দোলনের ঝাঁঝ বৃদ্ধি করছে কংগ্রেস। গোটা রাজ্যের জুড়ে আন্দোলন গড়ে তুলেছে গত কয়েকদিনের। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কালো কাপড় পরিধান করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করল প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সমর্থক। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এইদিনের বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়।

 আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এইদিন মিছিল সংগঠিত করা হয় পশ্চিম ত্রিপুরা জেলা কংগ্রেসের। মিছিলের অগ্রভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, গোপাল চন্দ্র রায়, বর্ষীয়ান কংগ্রেস নেতা পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা। রাজ্য পুলিশের সদর কার্যালয় সংলগ্ন এলাকায় আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে কংগ্রেসের মিছিল আটকানোর চেষ্টা করা হয়। এমনকি জল কামান দিয়ে জল নিক্ষেপ করা হয় কংগ্রেস কর্মী সমর্থকদের উপর। কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে সামনের দিকে এগিয়ে যায়। মিছিল শেষে এক প্রতিনিধি দল পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয়ে গিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ইন্ডিয়া ব্লকের নেতৃত্ব যখন শান্তিপূর্ণ আন্দোলন সংগঠিত করে তখন দেশবাসীর উপর অমানবিক অত্যাচার এবং পুলিশের জুলুম চলছে মানুষের আওয়াজ বন্ধ করে দিতে। এটা একটা কালো দিন। তারই প্রতিবাদে প্রদেশ কংগ্রেসের এইদিনের মিছিল। আরো বলেন, অবিলম্বে মুখ্য নির্বাচন কমিশনারকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে শপথ নিয়ে রাস্তায় নেমেছে কংগ্রেস। এই আন্দোলন সারা দেশব্যাপী চলছে। রাজ্য প্রত্যেক জেলায় এ কর্মসূচি সংঘটিত হচ্ছে। আজকে পশ্চিম ত্রিপুরা জেলায় ডেপুটেশন প্রদান করা হয়। তিনি আরো বলেন, দিল্লির যন্তর মন্তর একটি আন্দোলন করার জায়গা। সেখানে পুলিশ লেলিয়ে দেবে। এটা চলতে দেওয়া যায় না বলে জানান তিনি। পুলিশ এই মিছিলকে আটকানোর চেষ্টা করে। পুলিশের বাধা অতিক্রম করে কংগ্রেস কর্মী সমর্থকরা মিছিল সামনের দিকে নিয়ে যায়। তিনি এইদিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha