Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য কাগজপত্র নেই, তবুও সরকারি জমি দখলের অভিযোগ! মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমি ঘিরে তীব্র চাঞ্চল্য

কাগজপত্র নেই, তবুও সরকারি জমি দখলের অভিযোগ! মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমি ঘিরে তীব্র চাঞ্চল্য

কাগজপত্র নেই, তবুও সরকারি জমি দখলের অভিযোগ! মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জমি ঘিরে তীব্র চাঞ্চল্য

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগস্ট :  লংতরাই ভ্যালির অন্তর্গত মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সরকারি জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২১ আগস্ট, শুক্রবার সকালে, স্বাস্থ্য কেন্দ্র কর্তৃপক্ষকে কোনো প্রকার অবহিত না করেই সরকারি জমিতে থাকা জঙ্গল পরিষ্কার করে জায়গাটি দখলের চেষ্টা করা হয়েছে।

স্থানীয় সূত্রে অভিযোগ, এই ঘটনার সঙ্গে শ্রীযুক্ত শিবু দর-এর নাম উঠে এসেছে। তবে বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির জমির মালিকানা সংক্রান্ত কোনো বৈধ নথি নেই।

স্থানীয়দের দাবি, তহশিলদারের সরকারি নথি খতিয়ান অনুযায়ী সংশ্লিষ্ট জমিটি মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নামে নথিভুক্ত রয়েছে। তাঁদের প্রশ্ন, ব্যক্তিগত মালিকানার বৈধ কাগজপত্র না থাকলে কীভাবে সরকারি জমিতে দখল নেওয়া বা নির্মাণকাজের উদ্যোগ নেওয়া হচ্ছে?

অভিযোগ আরও উঠেছে, দখল করা এলাকায় গাছপালা জঙ্গল পরিষ্কার করে দোকানঘর নির্মাণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্ধারিত সরকারি জায়গায় ধরনের কর্মকাণ্ডের অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের বক্তব্য, সরকারি সম্পত্তি রক্ষা এবং মাছলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নির্ধারিত জমির সীমানা সুরক্ষিত রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তাঁরা অবিলম্বে জমির সরকারি নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি জমি দখলের অভিযোগের তদন্তের দাবি জানিয়েছেন।

এখন প্রশাসন সংশ্লিষ্ট ভূমি কর্তৃপক্ষ বিষয়টি কীভাবে খতিয়ে দেখে এবং জমিটির প্রকৃত মালিকানা দখল সংক্রান্ত বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha