Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য সরকারি সিমেন্ট চুরি নিয়ে মৌনতা ভাঙছে না চেয়ারপার্সনের এবং তার দলের

সরকারি সিমেন্ট চুরি নিয়ে মৌনতা ভাঙছে না চেয়ারপার্সনের এবং তার দলের

সরকারি সিমেন্ট চুরি নিয়ে মৌনতা ভাঙছে না চেয়ারপার্সনের এবং তার দলের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ আগস্ট :  দিন ডাকাতির মতো ঘটনা! সরকারি সিমেন্ট চুরি করার অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের বিরুদ্ধে। আটচল্লিশ ঘন্টায় শাসকদলের এই নেত্রীর মুখ থেকে কোন টু শব্দ বের হয়নি। এই ঘটনা খোয়াই জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিকে শনিবার খোয়াই- পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু ভট্টাচার্যকে কটাক্ষ করলেন খোয়াই- বিধায়ক নির্মল বিশ্বাস। খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু ভট্টাচার্যের বিরুদ্ধে এদিন দুপুরে সিপিআইএম কার্যালয়ে সাংবাদিক সন্মেলন করতে গিয়ে তিনি বলেন, গত দুই দিন আগে খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন টিংকু ভট্টাচার্যের বিরুদ্ধে উঠা সিমেন্ট চুরির ঘটনাকে কেন্দ্র করে কোন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় নি। এর থেকেই বুঝা যায় মৌনতাই সম্মতির লক্ষণ।

 বিধায়ক নির্মল বিশ্বাস এও বলেন চেয়ারপার্সন টিংকু ভট্টাচার্যী যে অট্টালিকা তৈরি করেছেন তা সবারই চোখে পড়ার মতো। তবে এই বিষয়ে খোয়াই ব্লক আধিকারিক থেকে শুরু করে বিজেপি দলের পক্ষ থেকেও অথবা চেয়ারম্যান যে দলের হয়ে কাজ করেন তাদের পক্ষ থেকেও কোন ধরনের প্রতিক্রিয়া জানা যায়নি। তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি। তাই এই বিষয়ে বিধায়ক নির্মল বিশ্বাস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন এর সঠিক তদন্ত করতে। পাশাপাশি খোয়াই প্রশাসন ব্লক আধিকারিক যেন এই বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। এমনটাই দাবি করলেন বিধায়ক নির্মল বিশ্বাস। উল্লেখ্য, গত বুধবার গভীর রাতে গাড়ি টি আর ০২ কে ১৮৯১ নম্বরের সরকারি সিমেন্ট বোঝাই করে পাচারের সময় জনগণ হাতেনাতে আটক করেন। পাচার কাণ্ড নিয়ে গোটা খোয়াই জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনাটি ধামা চাপার দেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী দুই নেতৃত্ব ময়দানে ঝাঁপিয়ে পড়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। তবে আগামী ২৭ আগস্ট শুরু হতে চলেছে বিধানসভা অধিবেশন। এই অধিবেশনে বিরোধীদের কাছে অন্যতম একটা ইস্যু হতে পারে সরকারি সিমেন্ট চুরি করার অভিযোগটি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha