Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য কলেজ থেকে ফেরার পথে তরুণী বধূ অপহরণ এবং গণধর্ষণের শিকারের অভিযোগ, থানা ঘেরাও করল ছাত্র সংগঠন

কলেজ থেকে ফেরার পথে তরুণী বধূ অপহরণ এবং গণধর্ষণের শিকারের অভিযোগ, থানা ঘেরাও করল ছাত্র সংগঠন

কলেজ থেকে ফেরার পথে তরুণী বধূ অপহরণ এবং গণধর্ষণের শিকারের অভিযোগ, থানা ঘেরাও করল ছাত্র সংগঠন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১২ আগস্ট :আগরতলা শহরে আইনশৃঙ্খলা ফের প্রশ্নের মুখে। অভিযোগ সোমবার দিন দুপুরে এমবিবি কলেজের উপরের মাঠ থেকে এক তরুণী বধূকে অপহরণ করে নিয়ে যায় সাদা রংয়ের গাড়ি দিয়ে আসা কিছু দুর্বৃত্ত। পরবর্তী সময় গৃহবধূ স্বামীকে ফোন করে মুক্তিপণ দাবি করে কয়েক লক্ষ টাকা। সে টাকা না দেওয়ায় গৃহবধূকে মারধর এবং গণধর্ষণ করে শিতলা ঠাকুরবাড়ির সামনে ফেলে চলে যায়।

তারপর মানসিক এবং শারীরিকভাবে আঘাত প্রাপ্ত গৃহবধূ মঙ্গলবার পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেন। মামলার পর পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ এখন পর্যন্ত হাত গুটিয়ে বসে আছে। বুধবার এই খবরটি ছড়িয়ে পড়তেই আন্দোলনে নামতে শুরু করেছে রাজ্যের ছাত্র সংগঠনগুলি। পূর্ব মহিলা থানার সামনে আন্দোলনে বসে বাম ছাত্র সংগঠন এসএফআই।

 উপস্থিত এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, কলেজ থেকে ফেরার সময় তরুণী বধু ধর্ষণের পর থানায় মামলা দায়ের করা হয়েছে। অথচ ২৪ ঘন্টা পরেও পুলিশ অভিযুক্তদের জালে তুলতে পারেনি। আইনশৃঙ্খলা কতটা তলানিতে গিয়ে পৌঁছে সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। কারণ পুলিশের সদর কার্যালয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে ডিজির, এজিএমসি- মধ্যে ছাত্রীর উপর আক্রমণ দুষ্কৃতিকারীর। এই ঘটনাগুলি প্রমাণ করে রাজ্যে সুশাসন নয়, দুঃশাসনের অভিজ্ঞতা। তিনি আরো বলেন রাজ্যে নারীদের কোন নিরাপত্তা নেই। প্রশাসন পুরোপুরি ভাবে ভেঙে পড়েছে। রাজ্যে এখন গুন্ডা রাজত্ব চলছে। এর বিরুদ্ধে থানার ওসির কাছে ডেপুটেশন প্রদান করা হয়। অতি শীঘ্রই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে পরবর্তী বৃহত্তর আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজ্যে। এখন দেখার বিষয় পুলিশ সিসি ক্যামেরার রেকর্ড সংগ্রহ করে অভিযুক্তদের জালে তুলতে সক্ষম হয় কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha