কক্সবাজার, ২২ আগস্ট (হি.স.): চলন্ত বাতানুকূল বাসে আচমকা আগুন। অল্পের জন্য প্রাণরক্ষা হলো ৩০ জন যাত্রীর। যাত্রীদের বিপদের মুখে ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বাসের চালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে। শুক্রবার রাতে বাংলাদেশের কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। অভিযোগ, আগুন লাগার বিষয়টি টের পেয়েই চালক ও তাঁর সহকারী যাত্রীদের কিছু না জানিয়ে বাস থামিয়ে চম্পট দেন।
বাসটি বাতানুকূল হওয়ায় দরজা ও সমস্ত কাঁচের জানালা বন্ধ ছিল। ফলে ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং বের হওয়ার পথ না পেয়ে ভেতরেই আটকে পড়েন। বাসে আগুন জ্বলতে দেখে দ্রুত এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে বাসের জানালাগুলোর কাঁচ ভেঙে ফেলেন। এরপর একে একে বাসে আটকে পড়া অন্তত ৩০ জন যাত্রীকে নিরাপদ বের করে আনেন। স্থানীয়দের তৎপরতায় রক্ষা পান যাত্রীরা
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান