Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য আহত প্রার্থীর শারীরিক অবস্থা খোঁজখবর নিলেন প্রদেশ বিজেপি সভাপতি এবং মথার নেতৃত্ব

আহত প্রার্থীর শারীরিক অবস্থা খোঁজখবর নিলেন প্রদেশ বিজেপি সভাপতি এবং মথার নেতৃত্ব

আহত প্রার্থীর শারীরিক অবস্থা খোঁজখবর নিলেন প্রদেশ বিজেপি সভাপতি এবং মথার নেতৃত্ব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ সেপ্টেম্বর :সোমবার ভোট চলাকালীন সময়ে অমরপুরের থেকে ৭ থেকে ৮ টি গাড়ি নিয়ে দুর্বৃত্তরা উপস্থিত হয় মহারানী ওয়ারিং বাড়ি এলাকায়। গাড়ি থেকে নেমে তারা ভোট কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করে। তখন তাদের বাধা দান করে তিপ্রা মথার কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বহিরাগতরা পকেট থেকে পিস্তল বের করে দুই থেকে তিন রাউন্ড গুলি চালায়। গুলি লাগে মথার প্রার্থী শচীন্দ্র রিয়াং-এর। পাশাপাশি লাঠি বের করে তিপ্রা মথা কর্মীদের মারধর করে।

 এর মধ্যে আহত প্রার্থীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় রাতের বেলা গোমতী জেলা হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে। মঙ্গলবার সকালে জিবি হাসপাতালে আহত মথার প্রার্থীকে দেখতে গেলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। আহত প্রার্থীর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে কেঁদে ফেললেন। তিনি বলেন, শচিন্দ্র খুব ভালো ছেলে। এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। কে বা কারা এই ঘটনা সংঘটিত করেছে তা তিনি বুঝে উঠতে পারছেন না। রাতে ঘুম হয়নি বলে জানান। এদিকে মথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে একটা প্রতিনিধি দল জিবি হাসপাতালে গিয়ে আহত প্রার্থীর খোঁজখবর নেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অস্ত্রপ্রচার হয়েছে। বুলেট বের করা হয়েছে। দলের নেতৃত্বের সঙ্গে তিনি ঘটনাস্থলে যাবেন।

কারণ এত পরিমাণে পুলিশকর্মী থাকার পরও এমন ঘটনা কিভাবে সংঘটিত হলো এবং দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এটা পুলিশের ব্যর্থতা। আরো বলেন জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে গাড়িটি দিয়ে দুর্বৃত্তরা ভোটকেন্দ্রে এসেছিল সেই গাড়িটির নম্বর প্লেট ভুয়া। গাড়ির নম্বর প্লেট পুলিশ তদন্ত করে জানতে পেরেছেন দীর্ঘ কুড়ি বছর আগের। দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, তারা বিজেপি, আইপিএফটি এবং তিপরা মথা যেই হোক। এমনটাই দাবি করেন তিনি।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha