Thursday, August 20, 2026
বাড়ি জাতীয় আফগানিস্তানে চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

আফগানিস্তানে চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

আফগানিস্তানে চিকিৎসা সহায়তা পাঠাল ভারত

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.): মানবিক সহায়তার অংশ হিসেবে বৃহস্পতিবার আফগানিস্তানে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর নতুন একটি চালান পাঠাল ভারত। এই চিকিৎসা সহায়তা কাবুলের একটি সরকারি হাসপাতালের হাতে তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আফগানিস্তানের নাগরিকদের জন্য দীর্ঘমেয়াদি ও শক্তিশালী স্বাস্থ্য অংশীদারিত্বের প্রতি ভারতের দায়বদ্ধতারই প্রতিফলন এই উদ্যোগ। আফগানিস্তানের স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা এবং সাধারণ নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha