স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
১০ আগস্ট : আইন অমান্য আন্দোলন করতে গিয়ে গুরুতর আহত হলেন
প্রাক্তন ডেপুটি মেয়র তথা শ্রমিক নেতা সমর চক্রবর্তী। ঘটনা রাজধানীর কামান চৌমুহনী
এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাম নেতা কর্মীরা পুলিশের ব্যারিকেড ভাঙার সময় বৃদ্ধাঙ্গুল
দুটি বেরিকেডের মধ্যে চাপা পড়ে যায়। তখন গুরুতর আঘাত লাগে তার আঙ্গুলে। সঙ্গে সঙ্গে
অ্যাম্বুলেন্স দিয়ে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব। চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে
অবগত হন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসক
জানিয়েছেন আঙ্গুলটি প্লাস্টিক সার্জারি করতে হবে। কিন্তু আঙ্গুলটি যদি খাপ না খায়
তাহলে অন্য কোন চিকিৎসা পরিষেবা যেতে হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান