স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ আগস্ট :বিদ্যুৎ
মাশুল হ্রাস
করা, দ্রব্যমূল্য
নিয়ন্ত্রণ করা,
আশা কর্মী
ও মিড
ডে মিল
কর্মীদের নিয়মিতকরণ
করা, পেট্রোল
ডিজেলের মূল্য
হ্রাস করা
সহ একাধিক
দাবিতে ত্রিপুরা
প্রদেশ অসংগঠিত
শ্রমিক কংগ্রেসের
পক্ষ থেকে
আগরতলা শহরে
এক বিক্ষোভ
মিছিল সংঘটিত
করা হয়।
বুধবার প্রদেশ
কংগ্রেস ভবন
থেকে মিছিলটি
শুরু হয়।
মিছিল শেষে
রাজধানীর বটতলা
এলাকায় একটি
গণ অবস্থানের
আয়োজন করা
হয়।
উপস্থিত সংগঠনের
নেতৃত্ব বলেন,
অস্বাভাবিকভাবে বিদ্যুৎ
মাশুল বৃদ্ধি
করা হয়েছে।
অপরদিকে পেট্রোল
ডিজেলের মূল্য
অস্বাভাবিকভাবে বৃদ্ধি
পেয়েছে। পাল্লা
দিয়ে দ্রব্যমূল্য
বাড়ছে। ফলে
মানুষের নাভিশ্বাস
উঠে যাচ্ছে।
তাই অবিলম্বে
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
করা, পেট্রোল
ডিজেলের মূল্য
হ্রাস করা,
বিদ্যুৎ মাশুল
বৃদ্ধি প্রত্যাহার
করা সহ
একাধিক দাবি
তুলে সরকারের
দৃষ্টি আকর্ষণ
করার উদ্যোগ
নেওয়া হয়েছে।
অবিলম্বে অতিরিক্ত
বিদ্যুৎ মাশুল
যদি প্রত্যাহার
না করে
তাহলে সড়ক
অবরোধ করবে
বলে হুঁশিয়ারি
দেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান