Tuesday, September 29, 2026
বাড়ি জাতীয় অরুণাচলে ভয়াবহ জঙ্গি হামলা, শহিদ অসম রাইফেলসের জওয়ান, নেপথ্যে এনএসসিএন খাপলাং?

অরুণাচলে ভয়াবহ জঙ্গি হামলা, শহিদ অসম রাইফেলসের জওয়ান, নেপথ্যে এনএসসিএন খাপলাং?

অরুণাচলে ভয়াবহ জঙ্গি হামলা, শহিদ অসম রাইফেলসের জওয়ান, নেপথ্যে এনএসসিএন খাপলাং?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, সেপ্টেম্বর ২৯  : অরুণাচল প্রদেশের চাংলাং জেলায় ভারত-মিয়ানমার সীমান্তে টহলরত নিরাপত্তা বাহিনীর উপর আচমকা জঙ্গি হামলা। ভয়ংকর সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হয়েছে অসম রাইফেলসের এক জওয়ানের। আরও ৪ জওয়ান আহত হয়েছেন বলে খবর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হামলা চালিয়েছে এনএসসিএন খাপলাং। 

মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় হামলা হয় সীমান্ত টহলরত ২১ নং অসম রাইফেলসের জওয়ানদের উপর। দু’পক্ষের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৪২ বছরের হাবিলদার জানখোকাই কুকির। ঘটনায় আহত হয়েছেন আরও চার জওয়ান। তাঁদের নিকটবর্তী সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেনা-গোয়েন্দা সূত্রে প্রাথমিক অনুমান, হামলা নেপথ্যে রয়েছে এনএসসিএন খাপলাং। মায়ানমার সীমান্ত এলাকাতেই রয়েছে এই কুখ্যাত জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি।  


ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড বা এনএসসিএন-এর দু’টি শাখা রয়েছে। এদের মধ্যে একটি গোষ্টীর সঙ্গে ভারতীয় সেনার শান্তিচুক্তি হয়েছে। যদিও এনএসসিএন খাপলাং এই চুক্তির বাইরে। ভারত-মায়ানমার সীমান্ত এলাকাকে অস্থির করে তোলাই এদের কৌশল। মঙ্গলবার জঙ্গি হামলার পরে চাংলাং জেলার সীমান্ত এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় অসম রাইফেলসের বিরাট বাহিনী। যদিও এখনও পর্যন্ত একজনও জঙ্গির হদিশ মেলেনি। মনে করা হচ্ছে দুর্গম পাহাড় ও জঙ্গলের আড়ালে আশ্রয় নিয়েছে সন্ত্রাসবাদীরা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha