Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য অনভিপ্রেত ঘটনার পর নড়েচড়ে বসল জিবি হাসপাতাল কর্তৃপক্ষ

অনভিপ্রেত ঘটনার পর নড়েচড়ে বসল জিবি হাসপাতাল কর্তৃপক্ষ

অনভিপ্রেত ঘটনার পর নড়েচড়ে বসল জিবি হাসপাতাল কর্তৃপক্ষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ আগস্ট:বিভিন্ন ঘটনা সংগঠিত হওয়ার পর নড়েচড়ে বসা জিবি হাসপাতাল কর্তৃপক্ষের পুরনো অভ্যেস। ৩০ জুলাই হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার হোস্টেলে ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া হল একাধিক পদক্ষেপ। বুধবার জিবি হাসপাতালে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান এজিএমসি-র অধ্যক্ষ ডাক্তার তপন মজুমদার ও জিবি হাসপাতালের এমএস ডাক্তার বিধান গোস্বামী।

 সাংবাদিক সম্মেলনে ডাক্তার তপন মজুমদার জানান ৩০ জুলাই রাতে এক জন পিজি ছাত্রী তার হোস্টেলের বেলকনির দিকের দরজা খোলা রেখে চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছিল। সেই সময় বেলকনি দিয়ে মুখে মাস্ক লাগানো একজন লোক ঐ ছাত্রীর ঘরে ঢুকে পড়ে। ঘটনা প্রত্যক্ষ করার সাথে সাথে ঐ ব্যক্তি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বিছানার উপর থেকে ঐ পিজি ছাত্রীর মোবাইলটি নিয়ে পালিয়ে যায়। তার থেকে বুঝা যায় ঐ ব্যক্তির মূল উদ্দেশ্য ছিল চুরি করা। কোন ধরনের খারাপ উদ্দেশ্য ছিল না। তারপরও এই ঘটনার পর রেসিডেন্ট ডাক্তার হোস্টেলকে সম্পূর্ণ ভাবে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার কাজ শুরু হয়েছে। পর্যাপ্ত আলোর জন্য লাইট লাগানো হচ্ছে।

 জিবি হাসপাতালের বেসরকারি নিরাপত্তারক্ষীদের কারন দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। রেসিডেন্ট ডাক্তার হোস্টেলের বেলকনির দিক গুলিতে গ্রিল লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে বেলকনির দিক থেকে কেউ হোস্টেলে প্রবেশ করতে না পাড়ে। সেই দিনের ঘটনার পর এনসিসি থানায় অভিযোগ জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। পুলিসকে বলা হয়েছে স্থায়ী পুলিশের ব্যবস্থা করা না গেলেও পুলিশ পেট্রোলিং যেন বৃদ্ধি করা হয়। অবৈধ পার্কিং বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রেসিডেন্ট ডাক্তার হোস্টেলের ছাত্রিদেরকেও সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান তিনি।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha