Thursday, February 5, 2026
বাড়িজাতীয়উপরাষ্ট্রপতি পদে NDA-র রাধাকৃষ্ণণের বিরুদ্ধে INDIA-র রেড্ডি

উপরাষ্ট্রপতি পদে NDA-র রাধাকৃষ্ণণের বিরুদ্ধে INDIA-র রেড্ডি

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৯ অগস্ট : উপরাষ্ট্রপতি পদে এবার দক্ষিণ বনাম দক্ষিণের লড়াই। এনডিএ জোটের প্রার্থী সিকে রাধাকৃষ্ণণের বিরুদ্ধে বিরোধীরাও বেছে নিলেন এক দক্ষিণীকেই। মঙ্গলবার দুপুরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়ার জোটের শরিকদের বৈঠকের পর সর্বসম্মতিক্রমে স্থির হয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, অন্ধ্রের বাসিন্দা বি সুদর্শন রেড্ডিই হবেন বিরোধীদের প্রার্থী। অন্যতম জোট শরিক এনসিপি (শরদ পওয়ার) শিবিরের প্রতিনিধি শরদ পওয়ারকে পাশে নিয়ে ঘোষণা করলেন মল্লিকার্জুন খাড়গে। ফলে ধনকড়ের ছেড়ে যাওয়া আসনে মুখোমুখি লড়াইয়ে এবার রাধাকৃষ্ণণ, রেড্ডি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য