Wednesday, February 4, 2026
বাড়িবিশ্ব সংবাদকলম্বিয়ায় প্রকাশ্য সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি!

কলম্বিয়ায় প্রকাশ্য সভায় প্রেসিডেন্ট পদপ্রার্থীকে লক্ষ্য করে গুলি!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ জুন : প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবেকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল কলম্বিয়ায়। সে দেশের বোগোটায় একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় কেউ তাঁকে পিছন থেকে গুলি করেন। সঙ্গে সঙ্গে মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, মিগুয়েলের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আততায়ী খুব কাছ থেকে মিগুয়েলকে লক্ষ্য করে পর পর তিন বার গুলি চালান। দু’টি গুলি লেগেছে তাঁর মাথায়, একটি গলায়! তবে হাসপাতাল বা সরকারের তরফে এই বিষয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। মিগুয়েলের উপর গুলি চালানোর ঘটনা ধরা পড়েছে উপস্থিত জনতার ক্যামেরায়। তেমনই বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। সেই সব ভিডিয়োতে দেখা যায়, বক্তৃতার মাঝেই কেউ তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিকট শব্দ হয়। সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান নীচে। কিছু ভিডিয়োয় দেখা যাচ্ছে, মিগুয়েলকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে অ্যাম্বুল্যান্সে তোলা হচ্ছে

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য