বাড়িরাজ্যওয়াকফ আইন নিয়ে বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে : সংসদ রাজীব ভট্টাচার্য

ওয়াকফ আইন নিয়ে বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে : সংসদ রাজীব ভট্টাচার্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩ মে :সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শাসক বিরোধী তর্জা ক্রমশ বেড়ে চলেছে। এরই মধ্যে শনিবার ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযান অনুষ্ঠিত হয়। রাজধানীর সুপারি বাগান স্থিত দশরথ দেব ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিনের কর্মসূচিতে পৌরহিত করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। সঙ্গে ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা, মন্ত্রী বিকাশ দেববর্মা, জনজাতি মোর্চার নেতা বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। এদিন সাংসদ রাজীব ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক সাক্ষাৎকার দিয়ে বলেন, ওয়াকফ আইনের সংশোধনী আনা হয়েছে। পার্লামেন্টের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে বিল পাস হয়েছে। এই সংশোধনী ওয়াকফ নিয়ে মানুষের মধ্যে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে বিরোধী দল গুলি। তাই শাসক দল বিজেপির পক্ষ থেকে সঠিক তথ্য মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব নিয়েছে। একই সাথে এই আইন কার্যকর হলে মানুষের কি সুবিধা হবে সে বিষয়ে মানুষকে অবগত করার জন্য আজকের এই আলোচনা মূলক কর্মসূচি। তিনি দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসকে কামান দেগে আরো বলেন, ২০১৪ সালের লোকসভা নির্বাচনের আগে ওয়াকফ আইন বিকৃত করেছিল কংগ্রেস। এর তীব্র প্রতিবাদ জানায় ভারতীয় জনতা পার্টি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য