বাড়িরাজ্যভারতীয় ইতিহাস সংকলন সমিতির সভা

ভারতীয় ইতিহাস সংকলন সমিতির সভা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ মার্চ : ভারতীয় ইতিহাস সংকলন সমিতি ত্রিপুরা প্রান্তর বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর আইএমএ হাউসে অনুষ্ঠিত হয় এই সাধারন সভা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক সুখেস কলই।

তিনি জানান ১৯৯১ সাল থেকে ভারতীয় ইতিহাস সংকলন সমিতির পথ চলা শুরু হয়। বর্তমানে ত্রিপুরা রাজ্যে সংগঠনের মোট ৩৬ জন আজীবন সদস্য রয়েছে। রাজ্যের চারটি জেলায় সংগঠনের জেলা কমিটি রয়েছে। বাকি জেলা গুলিতেও আগামী কিছুদিনের মধ্যে কমিটি গঠন করা হবে। এইদিনের বার্ষিক সাধারন সভায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য