Wednesday, February 4, 2026
বাড়িবিশ্ব সংবাদটোকিও বিমাবন্দরে একটি বিমান অবতরণের সময় কার্যত আগুনের গোলায় পরিণত হল

টোকিও বিমাবন্দরে একটি বিমান অবতরণের সময় কার্যত আগুনের গোলায় পরিণত হল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : ভূমিকম্প, সুনামিতে এমনিতেই বিধ্বস্ত জাপান। তারই মধ্যে এবার জাপানের রাজধানীতে ঘটে গেল বড় ধরনের এক দুর্ঘটনা। আজ টোকিও বিমাবন্দরে একটি বিমান অবতরণের সময় কার্যত আগুনের গোলায় পরিণত হল। জানা যাচ্ছে, অবতরণের সময় জাপানের উপকূলরক্ষী বাহিনীর একটি বিমানের সঙ্গে ধাক্কা লাগে যাত্রীবাহী বিমান। দুর্ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যায়, বিমানটি বিমানবন্দরে অবতরণের সময়ই দু’টুকরো হয়ে ভেঙে যায়। তার আগেই বিমানটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। জানা গিয়েছে, বিমানটি জাপান এয়ারলাইন্সের ছিল। এ৩৫০ মডেলের বিমানটিতে ১২ জন বিমানকর্মী সহ ৩৭৯ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ৮ জন শিশু ছিল। এই সব যাত্রীকেই বিমান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে

রিপোর্ট অনুযায়ী, অবতরণের সময় অন্য একটি বিমানের সঙ্গে ধাক্কা লেগেছিল জাপান এয়ারলাইন্সের বিমানটিতে। জাপানের উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে সংঘর্ষটি হয়েছিল বলে জানা যাচ্ছে। এই আবহে জাপানের উপকূলপরক্ষী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়। এদিকে রিপোর্ট অনুযায়ী, জাপান কোস্ট গার্ডের যে বিমানটির সঙ্গে এই সংঘর্ষ হয়, তাতে ছিলেন ৬ জন। তার মধ্যে পাঁচজন নিখোঁজ বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।

এদিকে দুর্ঘটনা প্রসঙ্গে জাপান এয়ারলাইন্সের মুখপাত্র জানান, হোক্কাইডোর শিন-চিতোসে বিমানবন্দর থেকে এই উড়ানটি টেক-অফ করেছিল। বিমানে ৩৭৯ জন যাত্রী ছিলেন। তাঁদের সবাইকে উদ্ধার করা হয়েছে। এদিকে রিপোর্ট অনুযায়ী, এই দুর্ঘটনার জেরে রানওয়েতেও আগুন ধরে যায়। এদিকে বিমানটি অবতরণ করতেই বিমাবন্দরে থাকা দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় আগুন নেভানো এবং যাত্রী উদ্ধারের কাজ। দাবি করা হয়েছে, জাপান এয়ারের বিমান থেকে সব যাত্রীকেই বেক করে আনা হয়েছে। তবে সেই যাত্রীদের মধ্যে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

এদিকে উড়ান সুরক্ষার দিক থেকে জাপান বিশ্বের প্রথম সারির দেশগুলির মধ্যে রয়েছে। সেই দেশের সবথেকে ভয়ানক বিমান দুর্ঘটনা ঘটেছিল ১৯৮৫ সালে। সেবারে জাপান এয়ারের একটি জাম্বো বিমান টোকিও থেকে ওসাকায় যাওয়ার পথে গুনমা অঞ্চলে ভেঙে পড়েছিল। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ৫২০ জন যাত্রীর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য