Sunday, February 8, 2026
বাড়িবিশ্ব সংবাদনেটো সম্মেলনের আগে কিইভে আকাশপথে হামলা রাশিয়ার

নেটো সম্মেলনের আগে কিইভে আকাশপথে হামলা রাশিয়ার

স্যন্দন ডিজিটেল ডেস্ক,১২ জুলাই: লিথুয়ানিয়ায় শুরু হতে যাওয়া নেটো সম্মেলনের কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার ভোররাতে রাশিয়া আকাশপথে কিইভে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেইনের সামরিক বাহিনী।“শত্রুরা এ মাসে দ্বিতীয়বারের মতো আকাশপথে হামলা চালিয়েছে,” টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কিইভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো এমনটাই বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।প্রাথমিক তথ্যের বরাতে পপকো জানান, ইউক্রেইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা রাশিয়ার ছোড়া ইরানের তৈরি শাহেদ ড্রোনের সবগুলোকেই লক্ষ্যে পৌঁছার আগেই ভূপাতিত করেছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।ইউক্রেইনের বিমানবাহিনী জানায়, কিইভজুড়ে ঘণ্টাখানেক এবং ইউক্রেইনের পূর্বাঞ্চলের অন্যান্য অংশে তার চেয়েও বেশি সময় ধরে আকাশপথে হামলার সতর্ক সংকেত বেজেছে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরাও কিইভে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন, তবে এগুলো আকাশপথে আসা ‘টার্গেটকে’ গুড়িয়ে দেওয়ার শব্দ বলেই তাদের মনে হয়েছে।মঙ্গলবার লিথুয়ানিয়ার ভিলনিয়াসে শুরু হতে যাওয়া নেটোর সম্মেলনে ইউক্রেইনে রাশিয়ার অভিযানের প্রতিক্রিয়া নিয়ে আলোচনাই বেশি প্রাধান্য পাবে। সামরিক জোটটির নেতারা মস্কোর যে কোনো আক্রমণ প্রতিহতে নেটোর বিস্তৃত পরিকল্পনাও অনুমোদন করতে যাচ্ছেন, স্নায়ু যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবার এ ধরনের কোনো পরিকল্পনা নেওয়া হচ্ছে।ইউক্রেইনকে সমর্থন দিয়ে যাওয়া এই সামরিক জোট ও এর প্রধান শক্তি যুক্তরাষ্ট্রকে তিরস্কার করেছে রাশিয়া। নেটোতে কিইভকে স্থান দেওয়া হলে এর ‘সুস্পষ্ট ও দৃঢ়’ প্রতিক্রিয়া দেখানোর হবে বলেও সতর্ক করেছে তারা।প্রতিবেশি দেশ ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান এরই মধ্যে ৫০০ দিন ছাড়িয়ে গেছে; হাজার হাজার লোকের প্রাণ কেড়ে নেওয়া, লাখো লোককে উদ্বাস্তুতে পরিণত করা এবং অসংখ্য শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া এই সংঘাত সমাপ্তির আশু কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য