বাড়িপ্রযুক্তিপতন দেশের শেয়ার বাজারে, পড়লো সেনসেক্স ও নিফটি

পতন দেশের শেয়ার বাজারে, পড়লো সেনসেক্স ও নিফটি

মুম্বই, ৮ জুলাই (হি.স.): পশ্চিম এশিয়ায় আবারও যুদ্ধের আশঙ্কায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। ইরান ও আমেরিকার মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কায় বুধবার দুপুরের পর থেকেই হুড়মুড়িয়ে পড়লো ভারতের শেয়ার বাজার। তার জেরে চিন্তার ভাঁজ লগ্নিকারীদের কপালে।

এদিন দুপুরে ধস নামে ভারতের শেয়ার বাজারে। সেনসেক্স নেমে যায় ১৬৮০ পয়েন্টের বেশি। নিফটি ৫১০ পয়েন্ট-এর বেশি নীচে নামে। বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, ভূ-রাজনৈতিক এই অস্থিরতার জেরে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, তারই সরাসরি প্রভাব পড়েছে দেশের শেয়ার বাজারে।

এদিকে, যুদ্ধের আশঙ্কায় বিশ্ব বাজারে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জ্বালানি তেলে। আন্তর্জাতিক বাজারে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৬ ডলারেরও বেশি বেড়ে গিয়েছে। তেলের এই আকস্মিক মূল্যবৃদ্ধির জেরে ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলির অর্থনীতিতে বড়সড় চাপ পড়েছে। আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়েছে ভারতীয় মুদ্রার ওপরেও। মার্কিন ডলারের তুলনায় এক ধাক্কায় বেশ কিছুটা পড়ে গিয়েছে ভারতীয় টাকার দর।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য