বাড়িখেলাসেনেগালকে হারিয়ে জিতলো ফ্রান্স, জিঁরুকে ছাড়িয়ে ফ্রান্সের রেকর্ড গোলদাতা এমবাপে

সেনেগালকে হারিয়ে জিতলো ফ্রান্স, জিঁরুকে ছাড়িয়ে ফ্রান্সের রেকর্ড গোলদাতা এমবাপে



কলকাতা, ১৭ জুন (হি.স.) : দুটি প্রস্তুতি ম্যাচে গোল না পাওয়ার জন্য কিলিয়ান এমবাপে মজা করে বলেছিলেন, বিশ্বকাপের জন্য তিনি সব জমিয়ে রাখছেন। বাস্তবে সেটাই সত্যি হল। শিরোপা পুনরুদ্ধারের অভিযানে নেমে জোড়া গোল করে দলকে জেতালেন, একই সঙ্গে গড়লেন রেকর্ডও। তিনি নিজের দেশের জিঁরুকে ছাড়িয়ে ফ্রান্সের রেকর্ড গোলদাতা হয়ে গেলেন।

নিউ জার্সি স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ‘আই’ গ্রুপের ম্যাচে সেনেগালের বিপক্ষে তার নৈপুণ্যেই ৩-১ গোলে জিতেছে ফ্রান্স। দলের প্রথম ও শেষ গোলটি করেন এমবাপে। একটি গোল করেন ব্র্যাডলি বার্কোলা।

জাতীয় দলের হয়ে তার মোট গোল হলো ৫৮টি, ৯৯ ম্যাচে। ফ্রান্সের ইতিহাসে এখন তিনিই সর্বোচ্চ গোলদাতা। ছাড়িয়ে গেলেন প্রাক্তন স্ট্রাইকার অলিভিয়ে জিঁরুকে।

জিঁরু ৫৭টি গোল করেছিলেন ১৩৭ ম্যাচে।

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথেও বেশ দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছেন এমবাপে। ১৬ গোল করে রেকর্ডটি জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার।

উল্লেখ্য, এতদিন এই তালিকায় ১২ গোল নিয়ে কিংবদন্তি পেলের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে ছিলেন এমবাপে। ১৩টি করে গোল করেছেন জুস্ত ফঁতেন ও লিওনেল মেসি। তাঁদের সবাইকে ছাড়িয়ে, ১৪ গোল নিয়ে তৃতীয় স্থানে বসলেন এমবাপে, যেখানে তাঁর সঙ্গী জার্মান গ্রেট জার্ড মুলার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য