স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ মে : ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন ১৩ জুন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মনোনয়নপত্র জলা দেওয়ার কাজ শেষ হয়েছে। মোট ৩৭ টি মনোনয়নপত্র জমা পড়ে। স্ক্রুটিনি পর সব কয়টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ। শনিবার ত্রিপুরা বার এসোসিয়েশনের অফিস গৃহে সাংবাদিক সম্মেলন করে পুলক কুমার দেবনাথ জানান ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনের জন্য ৩৭ টি মনোনয়নপত্র জমা পড়েছে। স্ক্রুটিনির পর দেখা যায় সকল মনোনয়নপত্র বৈধ। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন।
ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন চার জন। সহসভাপতির জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। সম্পাদকের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। সহসম্পাদক সংরক্ষিত আসনের জন্য ২ জন এবং অসংরক্ষিত আসনের জন্য ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ জন। সংরক্ষিত সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন।

