হায়দরাবাদ, ৩০ মে (হি.স.): তেলেঙ্গানায় আগুন ধরে গেল একটি চলন্ত বাসে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই বাসে থাকা যাত্রীরা। আগুন দেখতে মাত্রই যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। শনিবার ভোরে নালগোন্ডা জেলার চিতিয়াল মণ্ডলের পেধা কাপার্থির কাছে বিজয়ওয়াড়া জাতীয় সড়কে একটি চলন্ত বেসরকারি বাসে আগুন লেগে যায়। বাসটি হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিল, যখন ভোররাত ৩টে নাগাদ আগুন লাগে। যাত্রীরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নেমে যান।
একটি দমকলের ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এই ঘটনায় বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। দমকল বিভাগের এক কর্তার মতে, “শনিবার ভোররাত তিনটে নাগাদ একটি চলন্ত বেসরকারি বাসে আগুন লাগে। বাসটি হায়দরাবাদ থেকে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিল এবং নালগোন্ডা জেলার চিত্যাল মণ্ডলের পেধা কাপার্থির কাছে বিজয়ওয়াড়া জাতীয় সড়কে এতে আগুন ধরে যায়। আগুন দেখে যাত্রীরা নেমে যান। একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।”

