বাড়িরাজ্যএলাকাবাসীর হাতে আটক বাংলাদেশী

এলাকাবাসীর হাতে আটক বাংলাদেশী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ মে :  ১০ হাজার টাকা সহ আটক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবক। ঘটনা এয়ারপোর্ট থানাধীন তেবারিয়া বি.ও.পি এর অধীন সীমান্ত এলাকায়। এয়ারপোর্ট থানাধীন তেবারিয়া বি.ও.পি -এর অধীন সীমান্ত এলাকায় এক অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে আটক করে স্থানীয় জনতা।

তাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। যুবকটি জানায় তার নাম বিল্লাল শেখ। সে বাংলাদেশের রাজশাহী জেলার চাপাই থানা এলাকায় তার বাড়ি। সে রাজ্যের বিটারবন এলাকায় থেকে আগরতলার রামনগরে কাজ করে। কিন্তু রবিবার রাতে দালাল ধরে ৮ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পার হতে গেলে বিএসএফের তাড়া খেয়ে যেতে পারেনি। তার সঙ্গে আরও ৩ জন রয়েছে। তবে তার দাবি সন্দেহজনক। গোটা ঘটনা নিয়ে স্থানীয়রা তেবারিয়া বি.ও.পি তে যোগাযোগ করলে বিএসএফ এই ঘটনায় কোনো পদক্ষেপ গ্রহণ করতে অনীহা প্রকাশ করে। স্থানীয়দের মধ্যে বিএসএফের বিরুদ্ধে ক্ষোভ লক্ষ্য করা যায়। পরবর্তী সময়ে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবক বিল্লাল শেখকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য