Wednesday, March 11, 2026
বাড়িরাজ্যবর্তমান সরকার জনজাতিদের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে: কৃষিমন্ত্রী

বর্তমান সরকার জনজাতিদের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে: কৃষিমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক,আগরতলা   ১১ মার্চ :   বর্তমান রাজ্য সরকার চায়, রাজ্যের জনজাতি গোষ্ঠীর প্রকৃত উন্নয়ন হোক, কারণ তাদের অগ্রগতি ছাড়া ত্রিপুরার সার্বিক উন্নয়ন অসম্ভব।আজ মোহনপুরে মুখ্যমন্ত্রী জনজাতি ডেভেলপমেন্ট মিশন এর আওতায় জনজাতি মহিলাদের মধ্যে সুতো  বিতরণ অনুষ্ঠানে এই কথা জানান ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন লাল নাথ।

আজকে মোট ৬৫০ জন জনজাতি মহিলাদের মধ্যে সুতো বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৫৭০ জন মহিলা লেফুঙ্গা ব্লকে এবং ৮০ জন মহিলা মোহনপুর জনজাতি অধ্যুষিত এলাকায় এই সুবিধা পেয়েছেন।

মন্ত্রী বলেন, বর্তমান বিজেপি জোট সরকার জনজাতিদের জন্য নানা উন্নয়নমূলক কাজ করছে, যেখানে বিরোধী পক্ষ বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরও উল্লেখ করেন বিজেপি সরকার রাজ্যের জনজাতি অঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে। ত্রিপুরা জনজাতি কল্যাণ দপ্তরের উন্নয়নমূলক কাজের কারণে তিনটি জাতীয় পুরস্কারও অর্জিত হয়েছে।

মন্ত্রী বলেন  বর্তমান সরকার সবসময় জনজাতিদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন আমরা জনজাতি ছাত্রছাত্রীদের হোস্টেল ভাতা ১০০ টাকা করা হয়েছে , যেখানে পূর্ববর্তী সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়া, ছাত্রছাত্রীদের বৃত্তি ৪০০ টাকা থেকে বৃদ্ধি করে ১০০০ টাকা করা হয়েছে । এটি প্রমাণ করে যে, বর্তমান সরকার প্রকৃতভাবে জনজাতির উন্নয়নে মনোযোগী।

মন্ত্রী আরও বলেন জনজাতির উন্নয়ন ছাড়া ত্রিপুরার সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। রাজ্য সরকার সবকা সাথ, সবকা বিকাশের নীতির সঙ্গে এগিয়ে যাচ্ছে। হোস্টেলগুলিতে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হয়েছে। ২০১৮ সালে বিজেপি সরকার গঠন করার পর থেকে ২৯টি হোস্টেল নির্মিত হয়েছে, ২২টির কাজ চলছে এবং আরও ৪৮টি নির্মাণ করা হবে। চারটি একলব্য বিদ্যালয় ছিল, এখন ২১টি অনুমোদন পেয়েছে এবং আরও ছয়টি আজ থেকে শুরু হচ্ছে।

তিনি জানান, আমরা এখন জনজাতি মহিলাদের স্বনির্ভর করতে কাজ করছি। এর অংশ হিসেবে রাজ্যের ৩০,০০০ মহিলাকে সুতা বিতরণ করা হবে, যার জন্য সরকারের খরচ প্রায় ৪ কোটি টাকা। যুবকদের স্মার্ট  এবং শারীরিকভাবে সুস্থ রাখতে আমরা সিন্থেটিক অ্যাস্ট্রোটার্ফ ফুটবল গ্রাউন্ড নির্মাণের কাজ চালাচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংক জনজাতি ব্লকগুলোর অর্থনৈতিক উন্নয়নের জন্য ১৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে। আগে জনজাতিরা নানা ক্ষেত্রে উপেক্ষিত ছিল, কিন্তু বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর তাদের সব সুবিধা পৌঁছে দিচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববার্মা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য