Thursday, February 12, 2026
বাড়িজাতীয়দিল্লি বিস্ফোরণের নেপথ্যে জইশ! সিলমোহর রাষ্ট্রসংঘের, সতর্কতা মাসুদের ‘মহিলা ব্রিগেড’ নিয়েও

দিল্লি বিস্ফোরণের নেপথ্যে জইশ! সিলমোহর রাষ্ট্রসংঘের, সতর্কতা মাসুদের ‘মহিলা ব্রিগেড’ নিয়েও

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১২ ফেব্রুয়ারি : দিল্লিতে লাল কেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে রয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন তথা মাসুদ আজাহারের জইশ-ই-মহম্মদ! এমনটাই দাবি করা হয়েছে রাষ্ট্রসংঘের সন্ত্রাস-বিরোধী পর্যবেক্ষণ দলের একটি রিপোর্টে। শুধু তা-ই নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য জঙ্গি গোষ্ঠীটি সম্প্রতি তাদের যে ‘মহিলা ব্রিগেড’ গঠন করেছে, তা নিয়েও সতর্কতা জারি করা হয়েছে ওই রিপোর্টে।

সম্প্রতি ওই রিপোর্টটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জমা পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, সম্প্রতি বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে মাসুদ আজাহারের সংগঠন জইশ। তার মধ্যে রয়েছে গত বছর ৯ নভেম্বরের দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনাও। রাষ্ট্রসংঘের রিপোর্টটিতে আরও বলা হয়েছে, গত ৮ অক্টোবর জইশ প্রধান মাসুদ আজাহার আনুষ্ঠানিকভাবে মহিলাদের নিয়ে নতুন এক এক শাখা গঠনের ঘোষণা করেছেন। যার নাম ‘জামাত-উল-মোমিনাত’। বিভিন্ন সন্ত্রাসী হামলায় সহায়তা করার জন্য এই সংগঠনটিকে গঠন করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে নিরাপত্তা পরিস্থিতির উপর বড়সড় প্রভাব ফেলতে পারে।

জানা গিয়েছে, ‘জামাত-উল-মোমিনাত’ জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের কিছু অংশে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। অনলাইন নেটওয়ার্কের মাধ্যমে ভারতে তাদের কার্যকলাপ বৃদ্ধির চেষ্টা করছে তারা। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেদের ভাবনা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বলে ধারণা বিশেষজ্ঞদের। বিশেষজ্ঞদের মতে, এই ব্রিগেড ধর্মের নামে মহিলাদের প্রলুব্ধ করে নিজেদের দলে যোগ দেওয়ানোর চেষ্টা করবে। পাশাপাশি, শিক্ষিত এবং শহুরে মুসলিম মহিলাদের টার্গেট করা হবে বলেও মনে করা হচ্ছে।

সূত্রের খবর, এই মহিলা ব্রিগেডের নেতৃত্ব রয়েছে মাসুদ আজাহারের বোন সাদিয়া আজাহার। অপারেশন সিঁদুরে সাদিয়ার স্বামী ইউসুফের মৃত্যু হয়। এই ব্রিগেডে ইতিমধ্যেই নাম লেখানো শুরু করেছে সংগঠনের শীর্ষ নেতাদের স্ত্রীরা। পাশাপাশি, ভাওয়ালপুর, করাচি, মুজফফরাবাদ-সহ দেশের বিভিন্ন এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের দলে টানার চেষ্টা করছে জইশ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য