Thursday, February 12, 2026
বাড়িবিশ্ব সংবাদজাতির জনক মুজিব, আবেগ হাসিনা! আওয়ামিহীন গোপালগঞ্জে ভোটই দিতে এলেন না কেউ

জাতির জনক মুজিব, আবেগ হাসিনা! আওয়ামিহীন গোপালগঞ্জে ভোটই দিতে এলেন না কেউ

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১২ ফেব্রুয়ারি : হাসিনা সরকারের পতনের পর স্থায়ী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচন চলছে বাংলাদেশে । বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ৩০০ আসনের বাংলাদেশে সংসদ ২৯৯ টি আসনে ভোট হচ্ছে। একইসঙ্গে জুলাই সনদ কার্যকর করতে চলচে গণভোটও। সকাল থেকে দেশজুড়ে বিভিন্ন ভোটকেন্দ্রগুলিতে উৎসাহী ভোটারদের ভিড়। তারই মাঝে সম্পূর্ণ ভিন্ন ছবি ‘বঙ্গবন্ধু’ মুজিবর রহমান, শেখ হাসিনার কেন্দ্র গোপালগঞ্জে।

আওয়ামি লিগের অন্যতম শক্ত ঘাঁটি গোপালগঞ্জের ভোটারদের মূল আবেগ বলতে মুজিব, হাসিনা। অথচ ইউনুসের অন্তর্বর্তী সরকারের নির্দেশে নিষিদ্ধ আওয়ামি লিগ। ভোটে অংশগ্রহণ করছে না তারা। আর তাই আওয়ামি বিহীন গোপালগঞ্জের ভোটকেন্দ্র কার্যত ফাঁকা। ঘণ্টা দুয়েক পরও ভোট দিতে এলেন না প্রায় কেউই। কয়েকটিতে মাত্র এজেন্টদের উপস্থিতি নজরে পড়ল। এই ছবি দেখে রাজনৈতিক মহলের একাংশের মত, হাসিনার বার্তা মেনে এখানকার ভোটার এই সংসদ নির্বাচন বয়কট করছেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার জন্মস্থান। এখানে জাতির জনক মুজিবর রহমানের সমাধিও রয়েছে। আওয়ামি লিগ থেকে বরাবর এই গোপালগঞ্জ-৩ আসনের অন্তর্গত টুঙ্গিপাড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেন শেখ হাসিনাই এবং বিপুল ভোটে ‘ঘরের মেয়ে’র জয় ছিল নিশ্চিত। গোপালগঞ্জ ১, ২, ৩ আসন মিলিয়ে প্রায় লাখ দশেক ভোটার। গোটা এলাকাই আওয়ামি লিগের মূল ঘাঁটি। কিন্তু এবছর সেখানে ভোটের উত্তাপ নেই। তার মূল কারণ আওয়ামি লিগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। নৌকা প্রতীকের কোনও প্রার্থী নেই। ফলে ভোটারদের মধ্যে ভোটদানের উৎসাহ একেবারেই কম।

সকালে গোপালগঞ্জ ৩ আসনের টুঙ্গিপাড়ার একটি বুথে দেখা গেল, ৭টার আগেই সেখানে পৌঁছে গিয়েছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার, এজেন্টরা। কিন্তু ভোটারদের উপস্থিতি প্রায় শূন্য! বদলের বাংলাদেশে এও এক বিরল ছবি। তবে আধিকারিকদের ধারণা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট দিতে আসবেন। তবে সেই সম্ভাবনাও বেশ কম বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখানে ভোটের হাওয়ায় মুজিব, হাসিনাই প্রধান। হাওয়া না থাকলে ভোটও নেই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য