Saturday, February 7, 2026
বাড়িরাজ্যবর্বরোচিত ঘটনায় গ্রেপ্তার ৩, শিশুর বাড়িতে গেলেন এলাকার বিধায়ক

বর্বরোচিত ঘটনায় গ্রেপ্তার ৩, শিশুর বাড়িতে গেলেন এলাকার বিধায়ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ ফেব্রুয়ারি :ভাগলপুরে বর্বরোচিত ঘটনার শিকার শিশুর বাড়িতে গেলেন এলাকার বিধায়ক নয়ন সরকার। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি বর্বরোচিত ঘটনা। মাত্র ছয় বছরের শিশুকে হাত-পা বেঁধে তিনজন মহিলা মারধর করছে। সেই ঘটনা সামনে আসতেই শিশুর সুরক্ষা কমিশন ঘটনাস্থলে যায়।

ঘটনার তদন্ত করতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। তারপর পুলিশ তিনজন মহিলাকে আটক করে। এই ঘটনায় দিপালী বণিক, কাজলী সরকার, মন্টি বিশ্বাস নামে ৩ মহিলাকে ভারতীয় ন্যায় সংহিতা(বি এন এস) এবং সেকশন ৭৫ জুভিনাইল জাস্টিস (সি আর সি) আইন ২০১৫ এর অধীনে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। শনিবার তাদের আদালতে তোলা হয়। ভাগলপুর পরেশ কলোনির

অবুঝ শিশুদের বিরুদ্ধে অভিযোগ ছিল, শিশুটি একজনের কাছে মাত্র ২০ টাকা  চুরি করেছে। শনিবার শিশুটির বাড়িতে যান বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার সহ স্থানীয়রা এবং গোটা ঘটনা নিয়ে সরাসরি শিশুটির সঙ্গে কথা বলেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রশাসনের নিকট অভিযুক্তদের বিরোদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান বিধায়ক।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য