Thursday, March 12, 2026
বাড়িরাজ্যপ্রতিবাদ করায় এক বাড়িতে হামলার অভিযোগ

প্রতিবাদ করায় এক বাড়িতে হামলার অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ডিসেম্বর : স্কুল মাঠে নির্মাণ কাজের প্রতিবাদ করায় রাতের অন্ধকারে এক বাড়িতে হামলার অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে খোয়াই জেলার তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট বেরেজ সংলগ্ন তুই মধু এলাকায় বিজেপি খোয়াই জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি রশিদ মিয়ার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতিরা। রশিদ মিয়ার অভিযোগ মুখে কালো কাপড় বেঁধে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে অতর্কিত হামলা চালায়। ভাংচুর করা হয় বাড়িঘর। দুষ্কৃতিদের হামলায় আহত হন পরিবারের একাধিক সদস্য।

পরে আহতদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। রশিদ মিয়া জানান, তুই মধু বিদ্যালয়ের মাঠে নতুন বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় তিনি তার প্রতিবাদ করেছিলেন। তার দাবি এই মাঠে স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলা করে। মাঠে নির্মাণ করা হলে পড়ুয়াদের খেলাধুলায় বাধার সৃষ্টি হবে। তাই তিনি প্রতীবাদ করেছেন। আর এই প্রতিবাদের জেরেই পরিকল্পিতভাবে ওনার বাড়িতে হামলা চালানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য