স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১১ সেপ্টেম্বর : আসন্ন শারদ উৎসব দৌড় গড়ায়। হাতেগোনা কয়েকদিন বাকী। দূর্গাপূজাকে কেন্দ্র করে শহরে যে সমস্ত ক্লাব কিংবা সামাজিক সংস্থা রয়েছে তাদের নিয়ে আগরতলার টাউন হলে বৃহস্পতিবার দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়।
এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ পুলিশ ও জেলা প্রশাসনের পদাধিকারীরা। জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানিয়েছেন এই বৈঠকে ডেকোরেটর এবং সাউন্ড সিস্টেমের সঙ্গে যুক্ত ব্যক্তিদেরকেও ডাকা হয়েছে। এই বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে সরকারি যে ব্যবস্থাপনায় রয়েছে তা মেনেই সফলভাবে এই দুর্গা পূজার আয়োজন করা।
সাউন্ড সিস্টেম নিয়ে কিছু বিষয় রয়েছে, যেগুলো নিয়ে এই বৈঠকে আলোচনা হয়। আইন শৃঙ্খলা যাতে কোথাও লঙ্ঘিত না হয় সেই বিষয়েও গুরুত্ব দেওয়া হয় এই বৈঠকে। আগরতলায় প্রায় ৬০০ এর কাছাকাছি পুজো হওয়ার কথা। এর মধ্যে ২২০ থেকে ২৩০ রয়েছে বড় পুজো। পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন, সাধারণ মানুষ কোন ধরনের অসুবিধা সম্মুখীন না হয়ে যাতে দুর্গা পুজোর আনন্দ উপভোগ করতে পারে এটাই হচ্ছে এদিনকার এই বৈঠকের মূল উদ্দেশ্য।

