Thursday, November 26, 2026
বাড়ি রাজ্য রেগার কাজ না পেয়ে ডুম্বুর নগর আর.ডি ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের

রেগার কাজ না পেয়ে ডুম্বুর নগর আর.ডি ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের

রেগার কাজ না পেয়ে ডুম্বুর নগর আর.ডি ব্লকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শ্রমিকদের

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : রেগার কাজ না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। বুধবার ডুম্বুর নগর আর.ডি ব্লক অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন লক্ষীপুর ভিলেজের ৩০ কার্ডের রেগা শ্রমিকরা।বিক্ষোভকারীদের অভিযোগ, কাজের জন্য ডিমান্ড জমা দেওয়া সত্ত্বেও তিপ্রা মোথা করার অপরাধে তাঁদের রেগার কাজ দেওয়া হচ্ছে না।

 অথচ বিজেপি কর্মীদের কাজ দেওয়া হচ্ছে বলে দাবি করেন তাঁরা। এই বৈষম্যের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে পঞ্চায়েত সেক্রেটারি এবং জিআরএস-এর পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ব্লক অফিস ঘেরাও করে দরজায় তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে ব্লকের বিডিও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের রেগার কাজ দেওয়ার আশ্বাস দেন। বিডিওর আশ্বাস পেয়ে শেষ পর্যন্ত বিক্ষোভকারীরা তাঁদের আন্দোলন প্রত্যাহার করে নেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha