Thursday, November 26, 2026
বাড়ি রাজ্য সিপিআইএম নেতৃত্বের বাড়িতে বোমা নিক্ষেপ, খবর পেয়ে ছুটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

সিপিআইএম নেতৃত্বের বাড়িতে বোমা নিক্ষেপ, খবর পেয়ে ছুটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

সিপিআইএম নেতৃত্বের বাড়িতে বোমা নিক্ষেপ, খবর পেয়ে ছুটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : নির্বাচনী সন্ত্রাসের ঝাঁঝ বাড়ছে রাজ্যে। মঙ্গলবার রাতে পুলিশের সদর কার্যালয়ের ঢিল ছোড়া দূরে শাসক দলের দুর্বৃত্তরা সিপিআইএম নেতা শুভাশিস গাঙ্গুলীর বাড়িতে বোমা নিক্ষেপ করে বলে অভিযোগ। খবর পেয়ে বুধবার ছুটে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

এর আগে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করলো সিপিআইএম সদর মহকুমা কমিটি। আগরতলা শহরের বুকে সিপিআইএম নেতৃত্বের বাড়িতে বোমা নিক্ষেপ করার ঘটনার প্রতিবাদ জানিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়। সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল এইদিন পশ্চিম জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে পুলিশ সুপারের হাতে স্মারক লিপি তুলে দেয়। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী, বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্য।

অমল চক্রবর্তী জানান আগরতলা পুর নিগমের নির্বাচন ঘোষণার পর থেকে বিজেপির দুষ্কৃতিরা নির্বাচনকে বানচাল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার রাতে সিপিআইএম নেতা শুভাশিস গাঙ্গুলির বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে। দলের আরও এক নেত্রীর বাড়িতে হামলা চালানো হয়েছে। বাড়িঘরে ভাংচুর করা হয়েছে। এই সকল বিষয়ে জেলা পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। এদিকে খবর পেয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বুধবার দুপুরে ছুটে যান শুভাশিস গাঙ্গুলীর বাড়িতে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ মাধ্যমকে বলেন, ভারতীয় জনতা পার্টি জনগণের ভয়ে ভীত সন্ত্রস্ত, কি হবে আগামী ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে। এই জনগণকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিপিআইএম যে ভূমিকা গ্রহণ করার চেষ্টা করছে তাকে বাছাই করে লক্ষ্য বানানোর চেষ্টা করছে বলে জানান।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha