Thursday, November 26, 2026
বাড়ি রাজ্য শান্তিপূর্ণভাবে সাঙ্গ হল পুর ও নগর নির্বাচনের সরব প্রচার, জারি হল ১৬৩ ধারা

শান্তিপূর্ণভাবে সাঙ্গ হল পুর ও নগর নির্বাচনের সরব প্রচার, জারি হল ১৬৩ ধারা

শান্তিপূর্ণভাবে সাঙ্গ হল পুর ও নগর নির্বাচনের সরব প্রচার, জারি হল ১৬৩ ধারা

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : শান্তিপূর্ণভাবে সাঙ্গ হল পুর ও নগর নির্বাচনের সরব প্রচার। ২৭ নভেম্বর রাজ্যের ১৬ টি পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যের ২১ টি পুর ও নগর সংস্থার মধ্যে ইতিমধ্যে ৫ টিতে বিনা লড়াইয়ে জয়ী হয়ে গেছে শাসক দল। বাকি ১৬ টি পুর ও নগর সংস্থার নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ভোট কর্মীরা ভোট গ্রহণের সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে যাবে।

 নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকছে ৩৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার সাথে রয়েছে রাজ্য পুলিশ ও টিএসআর। ভোটাররা যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট দান করতে পারে তা নিশ্চিত করছে রাজ্য নির্বাচন কমিশন। নির্বাচনকে সামনে রেখে বুধবার শেষ হয়েছে সরব প্রচার। নির্বাচনের ভোট গণনা ২ ডিসেম্বর। সেই দিনই ভোটের ফলাফল জানা যাবে। এখন দেখার বিষয় গণদেবতারা কার পক্ষে রায় দেয়। এদিকে ভোটের আগে পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত জিরানিয়া নগর পঞ্চায়েত, রানীর বাজার নগর পঞ্চায়েত, মোহনপুর পৌর পরিষদ এবং আগরতলা পুর নিগম এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়। ১৬৩ ধারা অনুযায়ী জমায়েত এবং প্রচারের উপর বিধি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha