Sunday, September 20, 2026
বাড়ি রাজ্য কোয়াইফাংয়ের অবিরাম পাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জুম চাষিরা

কোয়াইফাংয়ের অবিরাম পাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জুম চাষিরা

কোয়াইফাংয়ের অবিরাম পাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জুম চাষিরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ সেপ্টেম্বর ; জোলাইবাড়ি বিধানসভা এলাকার কোয়াইফাংয়ের অবিরাম পাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত জুমচাষিরা। রবিবার ক্ষতিগ্রস্ত জমি সরেজমিনে পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন এলাকার জনপ্রতিনিধি এবং বন দপ্তর, কৃষি কৃষক কল্যাণ দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। জানা যায়, কোয়াইফাং এলাকার অবিরাম পাড়ার বাসিন্দা সৈত্যমোহন ত্রিপুরা জুমচাষ শেষে ওই এলাকায় একটি প্লাম ওয়েল স্থাপন করেছিলেন। সম্প্রতি বন্যহাতির আক্রমণে প্লাম ওয়েলসহ জুমচাষ বিভিন্ন কৃষিজ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়াও সুপারি গাছ, টং ঘর সহ বিভিন্ন গাছপালা এবং কৃষিজ ফসল হাতির তাণ্ডবে নষ্ট হয়েছে বলে জানা যায়।ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বন্যহাতির আক্রমণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে থাকার পাশাপাশি সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ক্ষতিপূরণ সহায়তার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী জানান, জুমচাষের পাশাপাশি হাতির আক্রমণে বিভিন্ন গাছপালা কৃষিজ ফসলের ক্ষতি হয়েছে। বিষয়টি রাজ্যের বন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মার সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।এছাড়া কৃষি দপ্তরের মাধ্যমে চাষ করা কলাগাছও বন্যহাতির আক্রমণে নষ্ট হয়েছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত কলাচাষিদের সহায়তার বিষয়টি কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha