Monday, August 10, 2026
বাড়ি শীর্ষ সংবাদ পুলিশের সঙ্গে প্রীতি ক্রিকেট খেললো আগরতলা প্রেসক্লাব। ছয় উইকেটে জিতল ত্রিপুরা পুলিশ।

পুলিশের সঙ্গে প্রীতি ক্রিকেট খেললো আগরতলা প্রেসক্লাব। ছয় উইকেটে জিতল ত্রিপুরা পুলিশ।

পুলিশের সঙ্গে প্রীতি ক্রিকেট খেললো আগরতলা প্রেসক্লাব। ছয় উইকেটে জিতল ত্রিপুরা পুলিশ।

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২৮ ফেব্রুয়ারি : ত্রিপুরা পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে শনিবার নড়সিংগড় স্থিত পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে ত্রিপুরা পুলিশ ও আগরতলা প্রেস ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ। এই প্রীতি ক্রিকেট ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা সহ অন্যান্যরা। ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে আগরতলা প্রেস ক্লাব নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬২ রান সংগ্রহ করে৷ জবাবে ৬৩ রানের জয়ের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাটিং করতে নেমে এিপুরা পুলিশ ১০ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।

উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, পি.সি.সি.এফ আর.কে শ্যামল, রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগরতলা প্রেসক্লাবকে রানার্স ট্রফি তুলে দেন রাজ্য পুলিশের মহা নির্দেশক। চ্যাম্পিয়ন ত্রিপুরা পুলিশ দলের হাতে ট্রফি তুলে দেন মুখ্য সচিব জে.কে সিনহা। রাজ্য পুলিশের মহা নির্দেশক বলেন সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। পুলিশ যে সকল কাজ করে তার বিষয়ে জনগণকে অবগত করে সংবাদ মাধ্যম। তাই পুলিশ ও সংবাদ মাধ্যমের মধ্যে ভালো সম্পর্ক থাকা প্রয়োজন।


এদিকে আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার বলেন পুলিশের সঙ্গে সাংবাদিকদের দীর্ঘদিনের একটা বন্ধুত্ব রয়েছে। তবে খেলাধুলার মাধ্যমে এই সম্পর্ক আরো অটুট হয়। পুলিশ এবং সাংবাদিকদের এই প্রীতি ক্রিকেট একটা বাৎসরিক ক্যালেন্ডার এ পরিণত হয়েছে।

এই প্রীতি ক্রিকেট ম্যাচ কে কেন্দ্র করে সাংবাদিক এবং পুলিশের মধ্যে উৎসাহটা ছিল চরমে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha