Thursday, February 5, 2026
বাড়িরাজ্যদুর্নীতির বিরুদ্ধে এসএফআইয়ের মিছিল

দুর্নীতির বিরুদ্ধে এসএফআইয়ের মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : রাজ্যের কলেজগুলিতে দুর্নীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি শুক্রবার আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করে। মিছিলটির ছাত্র যুব ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক। তিনি বলেন কলেজ গুলোর ক্যাম্পাসের মধ্যে দুর্নীতির মৌচাক তৈরি হয়েছে। এই দুর্নীতি মুক্ত ক্যাম্পাসের জন্য আজকে বিক্ষোভ মিছিল সংঘটিত করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। তিনি আরো বলেন বিজেপির ছাত্র সংগঠন কলেজ গুলোর মধ্যে অনৈতিকভাবে ছাত্র সংসদ দখল করে বসে আছে। এই ছাত্র সংসদ ভেঙে দিতে হবে। কারণ কলেজগুলি তাদের কারণে আজ দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। এই দুর্নীতির বিরুদ্ধে রাজ্য প্রশাসনকে করা পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য