স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুলাই : হাপানিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আসার সময় দমকলের ইঞ্জিনের সাথে লরি ও অটোর সংঘর্ষ হয়। ঘটনায় আহত হয় একাধিক অটো যাত্রী এবং দমকল কর্মী সহ লরি চালক। তাদের উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছায় তিনটি দমকলের গাড়ি। ঘটনা রাজধানীর হাঁপানিয়া এলাকায়।
ঘটনায় বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরের নাগাদ হাঁপানিয়া এলাকায় একটি অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বাধারঘাট ফায়ার স্টেশন থেকে একটি দমকলের ইঞ্জিন যাওয়ার সময় একটি লরির সাথে সংঘর্ষ হয়। তারপর দমকলের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী অটোকে ধাক্কা দেয়। দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী অটোটি। এই ঘটনায় আহত হয়েছে অনেকেই। স্থানীয়রা খবর দেয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাঁপানিয়া হাসপাতালে।
দুর্ঘটনা গ্রস্ত দমকলের গাড়িটির চালক জানান, অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছিলেন। কিন্তু হাঁপানিয়া এলাকায় আসতেই বাক নেওয়ার সময় লরির সাথে ধাক্কা লাগে দমকলের ইঞ্জিনের। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে অটো গাড়িটিকে ধাক্কা দেয় দমকলের ইঞ্জিন। এতে আহত হয়েছে অনেকেই। তিনি আরো জানান, এলাকায় এ ধরনের সমস্যা প্রায় সময়ই হচ্ছে। কারণ কোন ট্রাফিক কর্মী এলাকায় দেওয়া হয় না। যার কারণে দুর্ঘটনা সংগঠিত হয় মঙ্গলবার। দুর্ঘটনাগস্ত লরির নম্বর টি আর ০৩ এল ১৭৩৩, অটোর নম্বর টি আর ০১ ডি ৩৫৭০ । খবর পেয়ে ছুটে আসে আমতলী থানার পুলিশ। পুলিশ গাড়িগুলি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।

