Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য সরকারের চাকরির তথ্য নিয়ে তীব্র সমালোচনা করল প্রদেশ যুব কংগ্রেস

সরকারের চাকরির তথ্য নিয়ে তীব্র সমালোচনা করল প্রদেশ যুব কংগ্রেস

সরকারের চাকরির তথ্য নিয়ে তীব্র সমালোচনা করল প্রদেশ যুব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ মে : সরকারের চাকরির তথ্য নিয়ে তীব্র সমালোচনা করল প্রদেশ যুব কংগ্রেস। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা জানান, ত্রিপুরা রাজ্যের বেকারত্ব এক বৃহৎ আকার ধারণ করছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে নানা রকম তথ্য দিয়ে বেকারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বিভিন্ন সময় দাবি করছে ১৩ হাজার চাকরি হয়েছে রাজ্যে, আবার কখনো বলছে ১৬ হাজার চাকরি হয়েছে, ইদানিং দাবি করেন উনিশ হাজার চাকরি হয়েছে।

এভাবে তারা বিভিন্ন কথা বলে বেকারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকার এর থেকে বিরত হয়ে সঠিক তথ্য দেওয়া প্রয়োজন। কারণ রাজ্যে লক্ষ্য করা যাচ্ছে চাকুরি না পেয়ে এবং কর্মসংস্থানের অভাবে যুবকরা নেশায় জড়িয়ে পড়ছে। এবং নেশা কারবারিরা শাসক দলের নেতা বলে দাবি করেন তিনি। তিনি সরকারের তীব্র নিন্দা জানিয়ে বলেন সরকার যাকে যুবকদের বিভ্রান্ত না করে সঠিক তথ্য তুলে ধরে। কারণ যে ১৯ হাজার চাকরি হয়েছে বলে সরকার দাবি করছে তার মধ্যে রয়েছে আউটসোর্সিং চাকরি, ডাই হারনেস চাকুরি। আরো বলেন রাজ্যে কত শূন্য পদ আছে সে তথ্য সরকার তুলে ধরছে না রাজ্যবাসীর উদ্দেশ্যে। সে তথ্য সরকারকে তুলে ধরতে দাবি করেন তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha