Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য হস্তাতাঁত দিবস উপলক্ষে তাঁত শিল্পীদের সংবর্ধনা

হস্তাতাঁত দিবস উপলক্ষে তাঁত শিল্পীদের সংবর্ধনা

হস্তাতাঁত দিবস উপলক্ষে তাঁত শিল্পীদের সংবর্ধনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ আগস্ট : বুধবার ৭ আগস্ট হস্ত তাঁত দিবস। সারা দেশের সাথে রাজ্য দিনটি পালন করা হচ্ছে। প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে এদিন এক কর্মসূচি আয়োজন করা হয় রাজধানীর নতুন নগর স্থিত দীঘালিয়া গ্রাম পঞ্চায়েতের ১২ নং বুথে। উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্যরা।

 প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার বক্তব্য রেখে বলেন, ২০১৫ সাল থেকে সাত আগস্ট হস্ততাত শিল্প হিসেবে পালন করা হচ্ছে। মূলত ১৯০৫ সালে সাত আগস্ট স্বদেশী আন্দোলন। তাই সেই স্বদেশী চিন্তাভাবনা এবং স্বদেশী পণ্যের প্রতি আগ্রহ জুগাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত আগস্ট হস্ততাত দিবস হিসেবে ঘোষণা করেছেন। তাই আজকে মূলত তাঁত শিল্পীদের দিবস। তাই তাঁতিদের প্রতি সম্মান জানানো সকলের কর্তব্য বলে জানান মিমি মজুমদার। পাশাপাশি মহিলা মোর্চার পক্ষ থেকে তাঁত শিল্পীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha