Saturday, August 22, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎ কর্মীর

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎ কর্মীর

বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বিদ্যুৎ কর্মীর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুন : উচ্চ ক্ষমতা সম্পন্ন ১১ কেবি বিদ্যুতের লাইন সরাই করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল খোয়াই তুলাশিখরের এক বিদ্যুৎ কর্মীর। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দুপুরে খোয়াই তুলাশিখর মিঠুন দাস ও অরুন দেববর্মা নামে দুই বিদ্যুৎ কর্মী বেহালাবাড়ি এলাকায় বিদ্যুৎ সংস্কার করতে যায়। মিঠুন দাস নামে বিদ্যুৎ কর্মী জাম্পারিংটি কাটতে গেলে সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এই বিদ্যুৎ কর্মীর।

 মৃত ব্যক্তির বাড়ি খোয়াই চেয়ারমা এলাকায়। ১১ কেবি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুত পরিবাহী তারে প্লাস দিয়ে লাইন বিচ্ছিন্ন করতে গিয়েই এই দুর্ঘটনায় ঘটেছে বলে এলাকাবাসী এবং বিদ্যুৎ নিগমের আধিকারিকদের কাছ থেকে জানা যায়। আরো জানা গেছে ঘটনার পর সাথে সাথে হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha