Monday, November 9, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ ষ্পষ্ট হয়ে মৃত্যু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইন্সপেক্টরের

বিদ্যুৎ ষ্পষ্ট হয়ে মৃত্যু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইন্সপেক্টরের

বিদ্যুৎ ষ্পষ্ট হয়ে মৃত্যু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস ইন্সপেক্টরের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ মে : বেসরকারি বিদ্যুৎ সংস্থা ফিডকোর চরম গাফিলতির কারণে বাতাসে ঝুলে পড়া বিদ্যুতিক তার প্রান কেড়ে নিল সাব্রুমের আনন্দ পাড়ার এক যুবকের। মৃত যুবকের নাম পুনেন্দু বিকাশ দত্ত(৩২)। পুনেন্দু বিকাশ দও ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ভেহিক্যালস  ইনস্পেক্টর পদে আগরতলা গুর্খাবস্তি সদর দপ্তরে কর্মরত ছিল।

বুদ্ধ পুর্নিমার ছুটিতে বৃহস্পতিবার বাড়ি এসেছিলেন। রাতে সাব্রুম বাজার থেকে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর বাইক নিয়ে বাড়ি যাবার সময় সামান্য ঝড় বৃষ্টিতে ঝুলে থাকা বিদ্যুৎ পরিবাহী তারে বিদ্যুৎপৃষ্ট হয়। রাতে পথ চলতি এক ব্যক্তি দেখতে পেয়ে পুলিশ ও দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা দ্রুত উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সাব্রুম থানার পুলিশ।

সামাজিক মাধ্যমে পুনেন্দু বিকাশ দও -এর এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বন্ধু, আত্বীয়স্বজনরা সাব্রুম মহকুমা হাসপাতালে ছুটে আসে। এরমধ্যে নেই বিদ্যুৎ পরিষেবা।  হাসপাতালে তখন লোকের ভিড়ে পরিপূর্ণ। জনগণের ক্ষোভ গিয়ে পড়ে ফিডকো,র উপর। আবার হাসপাতালের জেনারেটার চালানোর জন্যমজুত  ডিজেল নেই। মোমবাতিরদিয়ে রোগীদের চিকিৎসা চলছে। এতে উপস্থিত জনতা আরো ক্ষিপ্ত হয়ে যায় গতকাল রাতে। আজ পুনেন্দু বিকাশ দও -এর মৃতদেহের ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পুনেন্দু বিকাশ দত্ত ত্রিপুরার একজন পরিচিত ক্রিকেটার ছিল, এছাড়াও ফুটবলে ভালো গোলকিপারও ছিল।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha