বাড়িরাজ্যরেল লাইনের পাশে মৃতদেহ উদ্ধার

রেল লাইনের পাশে মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : মঙ্গলবার সকালে পানিসাগর থানাধীন উত্তর দেওছড়া ২ নং ওয়ার্ডে রেল লাইনের পাশে ৪৮ বছরের অপু দাস ওরফে মনটাই -এর মৃতদেহ উদ্ধার হয়। অপু দাস জব ইস্ট ডট ইন সংস্থায় কর্মরত শ্রমিক ছিল। সে রেলের বিদ্যুতিক কাজ করত। অপু দাসের বাড়ি কৃষ্ণপুর পানিসাগর থানাধীন এলাকায়।

 অপু দাসের এক সহকর্মী জানায়, সোমবার রাত নয়টার পর থেকে অপু দাসের মোবাইলে সুইচ অফ ছিল। অপু দাস নাইট গার্ডের কাজেও নিযুক্ত ছিল। রাত্র ১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত খোঁজাখুঁজি করতে গিয়ে অপু দাসের দুটি জুতা পাওয়া যায় প্রায় এক কিলোমিটার দূরে। কাকড়ি নদীর ব্রিজের আশপাশ এলাকা তন্নতন্ন করে খোঁজাখুঁজি করা হয়। পরে জুতার সূত্র ধরে খোঁজাখুঁজির পরও কিছু পাওয়া যায়নি। ভোর পাঁচটার পর ৪৭ নম্বার থেকে ৪৮ নম্বর পিলারের মাঝে অপু দাসের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। অপু দাসের স্ত্রী বীথিকা দাস বয়স ৪৫ বছর, জানায় এই মৃত্যু স্বাভাবিক নয়।

 এই মৃত্যুর পেছনে অন্যরকম অর্থাৎ খুনের আভাস রয়েছে। সকাল সাড়ে পাঁচটা থেকে অন্যান্য সহকর্মীদের ডিউটি শুরু হয়, আর নাইট গার্ডের ডিউটি অর্থাৎ অপু দাসের ডিউটি সাড়ে পাঁচটা পর্যন্ত ছিল। অপু দাসের স্ত্রী বীথিকা দাস জানায়, রাত দুইটায় এক সহকর্মীর কাছ থেকে সে খবর পায় অপু দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তার সুইচ অফ রয়েছে। সারারাত্র খোঁজাখুঁজির পর সকালে অপু দাসের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে বের হয়ে আসবে মৃত্যুর রহস্য।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য