বাড়িরাজ্যপানীয় জল সহ বিধায়িকার স্বামীর অশ্রাব্য আচরণে উত্তপ্ত যুবরাজনগর

পানীয় জল সহ বিধায়িকার স্বামীর অশ্রাব্য আচরণে উত্তপ্ত যুবরাজনগর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : একদিকে পানীয় জলের সংকট অপরদিকে বিধায়িকার স্বামীর অশ্রাব্য আচরণে উত্তপ্ত হয়ে উঠল যুবরাজনগর বিধানসভা কেন্দ্র। ঘটনার বিবরণে জানা যায় ধর্মনগর থানাধীন যুবরাজনগর বিধানসভা এলাকার রাধাপুর গ্রাম পঞ্চায়েতে ৭ কিলোমিটার রাস্তা জাতীয় সড়কের আওতাধীন হওয়ার কারণে জমি অধিগ্রহণ করে রাস্তার কাজ চলছে। এই রাস্তার কাজ করতে গিয়ে গ্রামে যে জলের পাইপলাইন ছিল, তা বহু জায়গায় ফেটে প্রায় ১৫ দিন যাবত পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে আছে।

গ্রামবাসীদের জলের অভাব পূরণ করতে প্রতিদিন সংশ্লিষ্ট দপ্তর থেকে গ্রামে জলের বন্দোবস্ত করছে। দুই শতাধিক থেকে আড়াই শতাধিক পরিবার রয়েছে এই গ্রামে। গত তিন দিন যাবত সঠিকভাবে জল মিলছে না। তাই গ্রামবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রাম প্রধান নান্টু গোস্বামী এবং উত্তর জেলা বিজেপির সভানেত্রী মলিনা দেবনাথ জলের জন্য ডি ডব্লিউ এস কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন। কিন্তু জলের সমস্যা সমাধান হয়নি। এদিকে মঙ্গলবার সকালে গ্রামবাসীরা জলের দাবিতে রাস্তা অবরোধ করে। তখন মলিনা দেবনাথ গ্রামবাসীদের সাথে সমস্যা নিরশনে কথাবার্তা বলতে আসেন। সুন্দর ভাবেই আলোচনা চলছিল হঠাৎ করে মলিনা দেবনাথ এর স্বামী পদ্মপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন দাস লাথি দিয়ে মহিলাদের কলসি ফেলে দেয় বলে অভিযোগ। এতে অবরোধকারীদের মধ্যে ক্ষোভ চূড়ান্ত আকার ধারণ করে। তারা এই ঘটনাকে কোনভাবেই মেনে নিতে পারেনি।

উপস্থিত মহিলারা প্রতিবাদ জানিয়ে বলে কলসি ঘট প্রভৃতি মহিলারা পূজার কাজে ব্যবহার করে। অর্থাৎ কলসিকে লাথি দিয়ে ফেলে দেওয়া মানে মহিলাদের চূড়ান্ত অপমান করে লাথি মারা। এলাকা এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে। বিধায়িকা মলিনা দেবনাথ পরিবেশকে শান্ত করতে চেষ্টা করলেও এলাকার মহিলা পুরুষ কেউ ই মলিনা দেবনাথের কথা মানতে নারাজ। মলিনা দেবনাথের স্বামীর নাম নিরঞ্জন দাস। যাই হোক এই দিন জলের দাবিতে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য