বাড়িরাজ্যঅ্যাম্বুলেন্স থেকে উদ্ধার গাঁজা

অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর : কামরাঙ্গা বাড়ি এলাকায় অ্যাম্বুলেন্স থেকে উদ্ধার হল শুকনো গাঁজা। পুলিশ আধিকারিক ফিরোজ মিয়ার নেতৃত্বে পুলিশের টহলদারির সময় সংশ্লিষ্ট এই এলাকায় একটি অ্যাম্বুলেন্স এর উপর পুলিশের নজর পড়ে।

এম্বুলেন্স এর গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ এম্বুলেন্সের পিছু ধাওয়া করে। পরবর্তী সময়ে অ্যাম্বুলেন্সের চালক এম্বুলেন্স কে ফেলে পালিয়ে যায়। পুলিশ এই এম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৫৩ প্যাকেট গাজা উদ্ধার করে। যার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। কৈলাশহর মহকুমার পুলিশ আধিকারিক শিবুদে জানিয়েছেন গাড়িটিকে ভুয়ো এম্বুলেন্স বানানো হয়েছে। গাড়ির ভেতর থেকে তিনটি ভুয়া নাম্বার প্লেট উদ্ধার করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য